দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই বেহাল ও রুগ্ন ছিলো। স্বাস্থ্যখাতে মেডিকেল যন্ত্রাংশ ক্রয়ের নামে লুটপাট করা হয়েছে। কমিশন দুর্নীতির জন্য বিভিন্ন যন্ত্রাংশ ইমপোর্ট করে দিনের পর দিন ফেলে রেখে নষ্ট করা হয়েছে।’
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নরসিংদীর সদর হাসপাতালের হলরুমে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘বিগত সরকারের আমলে জাতীয়তাবাদী দল ও আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে অনেক চিকিৎসকের পদায়ন হয়নি। তারা চাকুরির সুযোগ-সুবিধা থেকে বঞ্জিত হয়েছে। অনেক দক্ষ ও যোগ্যতা সম্পূর্ণ ডাক্তারদের ওএসডি করা হয়েছে। লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ছিলো তাদের মূল উদ্দেশ্য। তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ধার করিয়ে দিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আজকে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হচ্ছে। একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন।’
এসময় তিনি নরসিংদী সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুতই সমাধান করা হবে জানিয়ে বলেন, ‘হাসপাতালের লোকবল সংকট দ্রুতই মন্ত্রণালয়ে কথা বলে পদায়নের মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি হাসপাতালে রোগীদের বিশ্রামের জন্য শেড, মসজিদ স্থাপন, মর্গের ফ্রিজিং ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিকায়নের কাজ করা হবে। আর হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ ও চিকিৎসকরা যেন হয়রানি না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে।’
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর, নরসিংদী জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. এ কিউ এম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ, নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবীরসহ প্রমুখ।
/অ